সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দেশের চার সমুদ্র বন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাসের পর আজ সকাল থেকেই কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং তীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাতও হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com