সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ডা. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডা. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হামের টিকা আমদানিতে অবহেলা ও শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকা সিএমএম আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই আবেদন করেন। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলায় অভিযুক্ত অন্য তিনজন হলেন—সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। মামলার অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে প্রচলিত টিকা আমদানি বন্ধ করে উন্মুক্ত দরপত্র দেওয়ায় দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ বিষয়ে বারবার সতর্ক করলেও তা আমলে নেওয়া হয়নি।

সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত টিকার অভাবে দেশে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ‘হত্যাকাণ্ডের শামিল’ ও ‘নাগরিকদের মৌলিক অধিকার হরণ’ উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে। পরবর্তীতে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের ব্যবস্থা করলেও আগের ক্ষতির দায় আসামিরা এড়াতে পারেন না বলে এজাহারে উল্লেখ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com