মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিত হামে এবং ৭ জন হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জন শিশু রোগটিতে আক্রান্ত হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২৮টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহজনক হামের উপসর্গে ৫৩৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

এই পৌনে তিন মাসে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com