রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনকে উদ্ধার করতে গিয়ে খোদ উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের চাকাই লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এই অদ্ভুত ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শহরের কলেজ রোড এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেনটি পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাঘমারা এলাকায় সেটিরও একটি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে ট্রেন দুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com