বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ ১৩ আফগান নিহত বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত অস্বাস্থ্যকর খাবারের লোভ কমানোর উপায় কী? যা বলছেন বিশেষজ্ঞরা ভোটের দায়িত্বে আহত-নিহতদের আর্থিক সহায়তা নির্ধারণ করল ইসি জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী; শহীদ শান্তিরক্ষী পরিবারকে সম্মাননা ১৫ বছরের অপেক্ষা শেষ; বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ! কুয়েত-জর্ডান-বাইরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে

বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। এবার এই ফুটবল মহাযজ্ঞ নিয়ে এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন বাংলাদেশের জ্যোতিষী আবদুস ছালাম শিকদার। ⚽ মঙ্গল গ্রহ ও নক্ষত্রের হিসাব-নিকাশ শেষে তিনি দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের দর্প চূর্ণ করে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরবে ফ্রান্স!

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের নিখুঁত ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা এই জ্যোতিষী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, এবারের বিশ্বকাপে ফুটবলপ্রেমী মানুষ এমন কিছু অঘটন দেখবে যা কেউ কল্পনাও করেনি। তার গণনা অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেন সেমিফাইনাল থেকেই বিদায় নেবে এবং লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল ফাইনালের ঠিক আগের মুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। অবশেষে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স, যেখানে বীরোচিত লড়াই শেষে রানার-আপ হয়ে মাঠ ছাড়বে ইংলিশরা এবং ট্রফি জিতবে ফরাসিরা।

পটুয়াখালীর কলাপাড়ার সন্তান আবদুস ছালাম শিকদার ২০১৪ সালে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি’ থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি জানান, প্রায় দুই সপ্তাহের প্রচেষ্টায় তিনি এই বিশ্বকাপের প্রেডিকশনটি সম্পন্ন করেছেন এবং অতীতের মতো এবারও তার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলবে বলে তিনি আশাবাদী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com