শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অভিনয় থেকে অবসর নেওয়ার গুঞ্জন উড়ছে। ৫৮ বছর বয়সী এই তারকা দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিজের অবসর প্রসঙ্গে মুখ খোলেন ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা। 📽️
অক্ষয় কুমার পরিষ্কার জানিয়েছেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি রসিকতা করে বলেন, মাঝে মাঝে ভোরে ঘুম থেকে উঠে অবসরের কথা মনে হলেও তা মাত্র পাঁচ সেকেন্ড স্থায়ী হয়। তার মতে, অবসর নিলে বাড়িতে বসে সংসারের সব কাজ করতে হবে, তাই কাজে যাওয়াই ভালো। এমনকি পরিবারও চায় তিনি কাজেই ব্যস্ত থাকুন। অক্ষয় মনে করেন, মানুষের মৃত্যুর ঠিক পাঁচ সেকেন্ড আগে অবসরের ঘোষণা দেওয়া উচিত এবং দীর্ঘ জীবনের জন্য কাজ করে যাওয়া প্রয়োজন।