শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অভাবের কারণে দুর্নীতির একটি প্রভাব থাকে। দীর্ঘ সময় ধরে নতুন পে-স্কেল না হওয়া এবং নিত্যপণ্যের দাম বাড়ায় এটি সমন্বয় করা প্রয়োজন। আয় বাড়লে দুর্নীতি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাজেটে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ-বিদেশে দক্ষ শ্রমিকের কর্মসংস্থান সহজ করতে সরকার ‘স্কিল ডেভলপমেন্ট’ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।