মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
সোনার বাজারে বড় পতন! ২২ ক্যারেট সোনার ভরি এখন কত?

সোনার বাজারে বড় পতন! ২২ ক্যারেট সোনার ভরি এখন কত?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপায় ৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। শুক্রবার (১২ জুন) থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন মূল্যতালিকা (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,১৮,৩৫০ টাকা (আগে ছিল ২,২২,৭৮২ টাকা)

২১ ক্যারেট: ২,০৮,৪৩৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭৮,৬৯২ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৫,৫০৮ টাকা

রুপার নতুন মূল্যতালিকা (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৪,৮৪১ টাকা

২১ ক্যারেট: ৪,৬০৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৯৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৯৭৪ টাকা

উল্লেখ্য, চলতি বছরে বাজুস এখন পর্যন্ত মোট ৭৩ বার সোনার দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ৪৪ বার সমন্বয় করে ২২ বার বাড়ানো ও ২২ বার কমানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com