শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের সঙ্গে বিগত সরকারের আমলে সম্পাদিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। জাতীয় স্বার্থ বিবেচনায় এসব চুক্তির বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

চিফ হুইপ বলেন, “বর্তমান সরকারের মূলনীতি হলো—সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থবিরোধী ও অনৈতিক বিভিন্ন চুক্তি থেকে সরকার বেরিয়ে আসছে। জাতীয় স্বার্থ রক্ষা করেই যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে।” উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, পূর্বে চট্টগ্রাম বন্দরে একই সময়ে বন্ধুদেশের জাহাজ এলে সেটিকে অগ্রাধিকার দিয়ে আগে খালাসের মতো অসম ব্যবস্থাও রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ অন্যান্য প্রসঙ্গে জানান:

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করে এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

বিগত সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের বৈদেশিক ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে।

দেশে বর্তমানে ১৬ লাখ টন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com