শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন দর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা
রুপার নতুন দর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ৫ হাজার ১৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৭৮২ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৮২ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯১ টাকা