শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বিশ্ববাজারে তেলের দামে ঝড়, ১০৮ ডলারে উঠল দাম

বিশ্ববাজারে তেলের দামে ঝড়, ১০৮ ডলারে উঠল দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নৌপথগুলোতে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে গিয়ে ঠেকেছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে সংঘাত তীব্র রূপ নেওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়ায়। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৮ ডলারে ওঠে এবং দিন শেষে ৬ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধিতে ১০৭ দশমিক ৬৩ ডলারে স্থির হয়। মে মাসের পর ব্রেন্ট ক্রুডের জন্য এটিই সর্বোচ্চ মূল্য এবং গত ছয় সপ্তাহের মধ্যে এক দিনে এটি সবচেয়ে বড় দরবৃদ্ধি।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছায়, যা দিন শেষে ১০২ দশমিক ৪৮ ডলারে থিতু হয়। দুই মাসের মধ্যে এটি মার্কিন তেলের ক্ষেত্রে এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

বাজারসংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান নৌপথে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে সরবরাহব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com