শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই দিন: পেন্টাগন ও টুইন টাওয়ারে হামলার ২৫ বছর

বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই দিন: পেন্টাগন ও টুইন টাওয়ারে হামলার ২৫ বছর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আজ ভয়াল ১১ সেপ্টেম্বর (নাইন-ইলেভেন)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে আল-কায়েদার সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে আত্মঘাতী হামলা চালায়।

চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের মুখে পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। এই হামলায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় তিন হাজারের বেশি নিরীহ মানুষ প্রাণ হারান এবং বিপুল অবকাঠামো ধ্বংস হয়।

হামলার ৭২ ঘণ্টার মধ্যেই ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ১৯ জন ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করে। তদন্তে দেখা যায়, তাদের মধ্যে ১৫ জনই সৌদি আরবের নাগরিক ছিলেন। এদের নেতৃত্বে ছিলেন মিশরের মোহাম্মদ আত্তা, আমিরাতের মারওয়ান আল শেহলি এবং লেবাননের জিয়াদ জাররাহ।

নাইন-ইলেভেনের পর বৈশ্বিক জঙ্গিবাদবিরোধী অভিযানে নামে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন নিহত হন। আড়াই দশক পেরিয়ে গেলেও বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থায় সেই দিনের প্রভাব এখনও সুস্পষ্ট।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com