শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টসের বরাতে এই তথ্য জানা গেছে। এর মাধ্যমে উইলিয়ামসনের ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে রেকর্ড ১৯,৩৪৬ রান করা এই সর্বোচ্চ রানসংগ্রাহক ক্যারিয়ারে ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন। তার অধিনায়কত্বেই কিউইরা ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। অবসরের সিদ্ধান্ত নিয়ে উইলিয়ামসন বলেন, “নিজস্ব সিদ্ধান্ত নিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারা সৌভাগ্যের। এর চেয়ে কম কিছু দিয়ে খেলা চালিয়ে যাওয়া ঠিক হতো না।” হঠাৎ এই ঘোষণার কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com