শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সব শ্রেণি-পেশার মানুষের বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের প্রতিটি নাগরিককে এই বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। অর্থনীতিকে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করতেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় পেশ করা এই বাজেটকে তিনি ‘ইনক্লুসিভ বাজেট’ হিসেবে উল্লেখ করেন। বিগত দেড় দশকের ‘পৃষ্ঠপোষকতানির্ভর’ অর্থনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে সরকার সবার অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে চায় বলে তিনি জানান।
এদিন বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।