মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়াশিংটন: ইরানের সাথে ঐতিহাসিক যুদ্ধাবসান ও পরমাণু চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) রাতে জর্জিয়ার এক নির্বাচনি টেলি-র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথাও জানান ট্রাম্প।

র‌্যালিতে ট্রাম্প বলেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। আমরা একটি দারুণ চুক্তি করেছি এবং যা চেয়েছিলাম তার সবই পেয়েছি। এই চুক্তির ফলে খুব শিগগিরই (মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত) মার্কিন সেনারা বাড়ি ফিরতে শুরু করবে বলেও জানান তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি সম্পন্ন হওয়ার বড় দাবি করলেও ইরানের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com