শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে আখ্যায়িত করে একে ‘গণবিরোধী, দুর্নীতি ও লুটপাটের বাজেট’ বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ জুন) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বাজেটের প্রধান দুর্বলতাই হলো বিশাল ঘাটতি, যা পূরণের জন্য ঋণের ওপর অতিরিক্ত নির্ভর করা হচ্ছে। ফলে এই বাজেট বাস্তবায়ন অত্যন্ত কঠিন হবে। তিনি অভিযোগ করেন, অর্থমন্ত্রী ‘শব্দের চালাকি’ করে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিচ্ছেন, যা মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। এই গণবিরোধী বাজেটের নিন্দা জানিয়ে তিনি একটি জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের আহ্বান জানান।