সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৮ সামরিক স্থাপনায় ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৮ সামরিক স্থাপনায় ইরানের হামলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মোট ১৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হামলার তালিকায় কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি রয়েছে। এছাড়া বাহরাইনে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার জবাবে পঞ্চম নৌবহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ছড়া হয়েছে।

এই হামলার পর পুরো অঞ্চলজুড়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘটনাকে ইরানের “অযৌক্তিক আগ্রাসন” হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে হোয়াইট হাউসের ঘোষণার পরপরই ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com