সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
সোনার ভরিতে কর ২৫০০ টাকা নির্দিষ্ট করার প্রস্তাব

সোনার ভরিতে কর ২৫০০ টাকা নির্দিষ্ট করার প্রস্তাব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুয়েলারি খাতে বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে এবার প্রতি ভরি স্বর্ণের ওপর সুনির্দিষ্ট হার নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, জুয়েলারি সেবার বিপরীতে প্রচলিত ৫ শতাংশ ভ্যাট বাতিল করে প্রতি ভরি স্বর্ণের ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হবে।

বাজেট বক্তব্যে বলা হয়, জুয়েলারি শিল্পের কর কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করতে এই পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যবসায়ীদের কর হিসাব সহজ হবে এবং ভ্যাট আদায়ের প্রক্রিয়ায় জটিলতা কমবে। নির্দিষ্ট হারে ভ্যাট ব্যবস্থা চালুর মাধ্যমে এই খাতে কর ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে এবং রাজস্ব আদায় আরও কার্যকর হবে বলে আশা করছে সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com