রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের শিকার হওয়া ৩টি পরিবারের ১২ জন সদস্য তীব্র রোদ ও গরমে তিন দিন ধরে সীমান্ত শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় শিশু ও নারীসহ এই ব্যক্তিরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ইতিমধ্যে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকায় শিশু ও নারীরা অসুস্থ হয়ে পড়েছেন।
গত শুক্রবার (১২ জুন, ২০২৬) ভোরে চরবিলগাতুয়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। বর্তমানে তারা প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করছেন। মানবিক কারণে স্থানীয়রা তাদের খাবার দিয়ে সাহায্য করছেন।
শনিবার (১৩ জুন) এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. নুরুল হুদা এবং ভারতের রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার সুনীল কুমার যাদব নেতৃত্ব দেন। বৈঠকে বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করে এবং ওই ১২ জনকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। বিএসএফ বিষয়টি তদন্তের জন্য সময় চাওয়ায় কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। বর্তমানে সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।