রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা ।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন মঞ্জুর করেন। আদালত চত্বরে এ সময় নিরাপত্তা জোরদার করা হয় ।

আদালত সূত্রে জানা গেছে, এমপি আমির হামজা এর আগে হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আজ তিনি নিম্ন আদালতে নিয়মিত জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব।

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল জানান, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আমির হামজা 📢। এই বক্তব্যের জেরে ক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ আদালতে মানহানির মামলাটি দায়ের করেছিলেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com