সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর শুরু হয় আসল নাটকীয়তা। ৫১তম মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে এর মাত্র তিন মিনিট পরেই নাকামুরার নিখুঁত শটে সমতায় ফেরে জাপান। ম্যাচের ৬৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডস আবারও ২-১ ব্যবধানে লিড নিলে ডাচদের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল।
কিন্তু লড়াই ছাড়েনি লড়াকু জাপান। ম্যাচের ৮৯তম মিনিটে দাইচি কামাদা দুর্দান্ত গোল করে জাপানকে সমতায় ফেরান এবং মূল্যবান ১ পয়েন্ট এনে দেন। দুইবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোল হজমে জয় হাতছাড়া হওয়ায় ডাচ শিবিরে এখন চরম হতাশা, অন্যদিকে সমতায় ফিরে আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছে জাপান।