সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই বর্তমান বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সরকার সেই বিবেচনাতেই পদক্ষেপ নিচ্ছে। তাদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক হবে।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস পর পর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে। তিনি স্পষ্ট করেন, এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না; জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই পুরো কার্যক্রম পরিচালনা করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com