সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর

ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ব্যক্তিগত সোনার অলংকার বিক্রি করে আয় করলে এখন থেকে ১৫ শতাংশ কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোনার অলংকারকে ব্যক্তিগত সম্পদের পরিবর্তে ‘মূলধনি সম্পদ’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়ায় এই ক্যাপিটাল গেইন ট্যাক্স বা মূলধনি মুনাফা কর আরোপ করা হচ্ছে।

রবিবার (১৪ জুন) ঢাকার পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এনবিআর কর্মকর্তারা এ তথ্য জানান। এনবিআরের আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমাম জানান, ইউরোপের বিভিন্ন দেশের আদলে কর ফাঁকি বন্ধ করতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। তবে কর পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া মনে করেন, করদাতাদের ওপর চাপ কমাতে শুরুতে এই কর ১০ বা ১৫ শতাংশ না করে ৫ শতাংশ করা উচিত ছিল।

সেমিনারে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্পষ্ট করেন যে, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। তিনি আরও জানান, সঞ্চয়পত্রে কর বাড়ানো হয়নি, বরং অগ্রিম কর সমন্বয় করে ফেরত দেওয়া হবে। কর ফাঁকি বন্ধে অনলাইন সিস্টেমের ওপর জোর দিয়ে তিনি বলেন, খুচরা পর্যায়ে হাজারে দুই টাকা করের কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com