মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দিল্লির বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি ইরানের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
দিল্লির বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ভারতের দিল্লি বিমানবন্দরে তাকে আটকে রাখা বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যে প্রটোকল পাওয়ার কথা ছিল, তা তিনি পাননি বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গত ১৪ জুন তিনি দিল্লি পৌঁছান। কিন্তু সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং প্রবেশের বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। পরিস্থিতি জটিল না করতে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চেয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। পরে ভারতের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে প্রবেশের অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। তবে অনাকাঙ্ক্ষিত এই অভিজ্ঞতার পরও ভবিষ্যতে যথাযথ আমন্ত্রণ পেলে তিনি আবারও ভারতে যেতে আগ্রহী বলে জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com