শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রীয় খরচে আইনজীবী) নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি আইনে অভিজ্ঞ একজন আইনজীবীকে এই দায়িত্ব দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। মামলাটি বর্তমানে ওই বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিল শুনানির জন্য বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। পেপারবুক যাচাই-বাছাই শেষেই যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নিম্ন আদালতের মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

এর আগে, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ৯ জুন মামলার নথি উচ্চ আদালতে পাঠানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com