শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

হঠাৎ কমল স্বর্ণের দাম, জেনে নিন আজকের নতুন রেট

হঠাৎ কমল স্বর্ণের দাম, জেনে নিন আজকের নতুন রেট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে এক ধাক্কায় বেশ খানিকটা কমল স্বর্ণের দাম। টানা দুই দফা বৃদ্ধির পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গতকালই (১৮ জুন) ভ্যাট সমন্বয়ের পর যা ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

একনজরে স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,২৮,৫৫৬ টাকা (কমেছে ৪,৩৭৪ টাকা)

২১ ক্যারেট: ২,১৮,২৯২ টাকা

১৮ ক্যারেট: ১,৮৭,৪৪০ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৩,১৪৮ টাকা

চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস; যার মধ্যে ৩৯ বার বেড়েছে, ৩৭ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com