শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

প্রথম ম্যাচে বড় জয়ের পরও আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তন!

প্রথম ম্যাচে বড় জয়ের পরও আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তন!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাত দিয়ে সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে অন্তত চারটি পরিবর্তন আসতে পারে। অস্ট্রিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় দিয়ে নকআউট পর্বের পথ সুগম করাই এখন আলবিসেলেস্তেদের মূল লক্ষ্য।

একাদশে যেসব পরিবর্তনের সম্ভাবনা:

রক্ষণভাগ (ডানপ্রান্ত): গঞ্জালো মন্তিয়েলের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন নাহুয়েল মলিনা, যিনি আগের ম্যাচে বদলি নেমে দারুণ খেলেছিলেন।

রক্ষণভাগ (বামপ্রান্ত): ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট নিকোলাস তাগলিয়াফিকো একাদশে ফিরলে বেঞ্চে বসতে হতে পারে ফাকুন্দো মেদিনাকে।

আক্রমণভাগ: থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেস ও হুলিয়ান আলভারেজকে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com