সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টাইন ডিফেন্ডার জুলিয়ানো সিমিওনের অবিশ্বাস্য স্বপ্নপূরণের গল্প ৫ম রাতেও চলছে স্বজনদের খোঁজ; ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৫০ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন হামলা বন্ধে আবারও আলোচনায় একমত ইরান-যুক্তরাষ্ট্র দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম জাপান ম্যাচে কত সময় খেলবেন নেইমার, জানালেন আনচেলত্তি কেন ভেঙে যায় সম্পর্ক? গবেষণায় উঠে এলো বিবাহবিচ্ছেদের আসল কারণগুলো নিশ্চিত হলো শেষ ৩২-এর লাইনআপ: নকআউটের মহাযুদ্ধে কে কার মুখোমুখি? একযোগে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের
ইতিহাস লিখলেন মেসি: ফুটবল বিশ্বে ভাঙল ৫৬ বছরের পুরোনো রেকর্ড!

ইতিহাস লিখলেন মেসি: ফুটবল বিশ্বে ভাঙল ৫৬ বছরের পুরোনো রেকর্ড!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপ ফুটবলে আবারও নতুন ইতিহাস লিখলেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করার মাধ্যমে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিও-র ৫৬ বছরের পুরোনো রেকর্ড।

এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করে রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের জাইরজিনিও। ফরাসি কিংবদন্তি জাস্ট ফঁতেইঁও এক আসরে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন।

মেসির এই অতিমানবীয় গোলযাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরে নকআউট পর্বের চার ম্যাচে (অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্স) টানা গোল করেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জাইরজিনিও ও ফঁতেইঁয়ের টানা ছয় ম্যাচের রেকর্ডে ভাগ বসান। অবশেষে জর্ডানের বিপক্ষে জালের দেখা পেয়ে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার একক মালিকানা নিজের করে নিলেন এলএমটেন (LM10)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com