শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলার অন্তর্ভুক্ত, চূড়ান্ত অনুমোদন

পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলার অন্তর্ভুক্ত, চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পূর্বাচল নতুন শহর প্রকল্পের সম্পূর্ণ এলাকাকে ঢাকা জেলার আওতাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন তিনটি উপজেলা গঠনসহ উত্থাপিত ছয়টি প্রস্তাবের মধ্যে পাঁচটিই অনুমোদিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল প্রকল্পের একটি বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত ছিল। তিন জেলায় বিভক্ত থাকায় প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিনের জটিলতা নিরসনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো এলাকাকে ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দিলে তা পাস হয়।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাব নিকারের এখতিয়ারভুক্ত না হওয়ায় তা প্রত্যাহার করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com