বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিশ্বকাপের শেষ ১৬-তে ইংল্যান্ড, অবিশ্বাস্য জয়ের নায়ক হ্যারি কেইন

বিশ্বকাপের শেষ ১৬-তে ইংল্যান্ড, অবিশ্বাস্য জয়ের নায়ক হ্যারি কেইন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি থ্রি লায়নরা। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তন করেছে তারা।

অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের ৭৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রস থেকে হেডে সমতা ফেরান কেইন। এরপর ৮৬তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন এই তারকা স্ট্রাইকার।

এই জয়ের মাধ্যমে এক ঐতিহাসিক রেকর্ডের জন্ম দিল থ্রি লায়নরা। ১৯৬৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার পরও ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আর এই অবিস্মরণীয় প্রত্যাবর্তনের নায়ক অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে অসাধারণ লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com