বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্পেনের জন্য স্বস্তির খবর, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট হয়ে উঠেছেন দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো সময় খেলতে পারবেন এই ফরোয়ার্ড।
চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইয়ামালের খেলার সময় সীমিত ছিল, তিন ম্যাচে তিনি মাঠে ছিলেন মোট ১৪১ মিনিট। এর মধ্যেই সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে গোলও করেছিলেন তিনি। কোচ ফুয়েন্তে জানান, সতর্কতার সাথে পুনর্বাসনের সব ধাপ শেষ করে ইয়ামাল এখন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ও মুখিয়ে আছেন। ২০১০ সালের পর বিশ্বকাপে নকআউট পর্বে জয়হীন স্পেনের জন্য অস্ট্রিয়া বধের মিশনে ইয়ামালের এই পূর্ণ ফিটনেস বড় শক্তির সঞ্চার করছে।