রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন?

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন টিকে রইল আরেকটু। শেষ ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে আফ্রিকার চমক কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১২০ মিনিটের চরম নাটকীয়তা শেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিসর। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

এর আগে ডালাসে অনুষ্ঠিত আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে মিসর।

বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিসর। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিসরীয়রা। সব মিলিয়ে শেষ ষোলোর এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com