শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা

সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বন্দরগুলো হলো— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দরে ১ নম্বর সংকেত ও বৃষ্টির পূর্বাভাস:
বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

উত্তাল কুয়াকাটা, ঘাটে ফিরছে ট্রলার:
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে এবং নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় টিকতে না পেরে তীরে ফিরে আসছেন জেলেরা।

আলীপুর ও ধুলাসার এলাকার জেলেরা জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে টিকতে না পেরে তারা মৎস্য অবতরণকেন্দ্রে নোঙর করেছেন। একদিকে সাগরে কাঙ্ক্ষিত মাছ মিলছে না, অন্যদিকে ঘন ঘন আবহাওয়া খারাপ হওয়ায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com