শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী অক্টোবর-নভেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের এই নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, “কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন। চলতি অর্থবছরের বাজেটে এই নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।” নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং অর্থ বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুতই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বিভিন্ন উপকরণ এবং তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।” এছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নতুন সরকারি বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি শাহীজ্জামান শাহীন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com