শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি

কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আফ্রিকার চমক কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে স্কোরলাইন জয়ের কথা বললেও মাঠের লড়াই মোটেও সহজ ছিল না। পুরো ম্যাচজুড়ে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছে আফ্রিকান দলটি। ম্যাচ শেষে দলের দুর্বলতা ও শক্তির জায়গা নিয়ে অকপট আত্মসমালোচনা করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। এই দলটি স্পেন ও উরুগুয়ের মতো শক্তির বিরুদ্ধেও হারেনি। প্রথম গোল করার পর আমরা ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু উল্টো আমরা বলের দখল হারিয়ে রক্ষণাত্মক হয়ে পড়ি এবং কার্যকর চাপ সৃষ্টি করতে পারিনি।”

দলের কৌশলগত ঘাটতি তুলে ধরে অধিনায়ক আরও যোগ করেন, “আমরা কিছুটা অগোছালো ছিলাম। রক্ষণভাগ ও মাঝমাঠের দূরত্ব বেশি হওয়ায় আমাদের ডিফেন্ডারদের অনেক বাড়তি জায়গা কাভার করতে হয়েছে। প্রেস করতে না পারায় বল ছাড়াই ওরা আমাদের প্রচুর দৌড় করিয়েছে।”

তবে কঠিন ম্যাচে সেট-পিসের সফল ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছেন মেসি। তিনি বলেন, “আজ আমরা সেট-পিসের সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি। আমাদের দলে ভালো হেডার আছে। আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই সেট-পিস নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি, যা এই ধরনের টুর্নামেন্টে বড় পার্থক্য গড়ে দেয়।”

কষ্টার্জিত এই জয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী রাউন্ডে আরও গোছানো ফুটবল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com