শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে বিশেষ ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহতদের হাতে এই স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা নেন।

অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রতীকী হিসেবে আজ কয়েকজন মঞ্চে স্মারক গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের সকল সদস্যের জন্য এই স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কাছে এই সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com