সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত: পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল! অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নকআউটে আজ ব্রাজিল বনাম নরওয়ে: সুপারকম্পিউটারের পূর্বাভাসে কে এগিয়ে? ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম নেত্রকোনার তরুণ তানভীর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ পিয়া, সোমা ইসলাম ও আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গোল্ডেন বুটের রেসে মেসিকে ছুঁলেন এমবাপে, টাইব্রেকার সমীকরণে কে এগিয়ে? জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ঢাকার আকাশ মেঘলা, দেশের ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সতর্ক সংকেত
দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২২ বিশ্বকাপের চমক মরক্কো এবারও তাদের রূপকথার যাত্রা ধরে রাখল। প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল আফ্রিকান পরাশক্তিরা। শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে হাকিমি-দিয়াজরা। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে মরক্কোর দাপুটে ফুটবলের সামনে ভেঙে পড়ে কানাডার রক্ষণভাগ।

ম্যাচের ৫০ মিনিটে আশরাফ হাকিমির ফ্রি-কিক পাস থেকে জোরালো শটে মরক্কোকে এগিয়ে নেন আজ্জেদিন উনাহি। সমতায় ফিরতে কানাডা মরিয়া হয়ে খেললেও ৮২ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উনাহি। আর ইনজুরি টাইমের (৯০+৮ মিনিট) শেষ মুহূর্তে সুফিয়ান রাহিমির গোল কানাডার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়।

ম্যাচে মরক্কোর বল দখল ছিল ৫৩ শতাংশ। গোল না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়েছেন তিনি। অন্যদিকে, প্রথমার্ধে কানাডার একাধিক বিপজ্জনক আক্রমণ রুখে দিয়ে মরক্কোর জয়ের নায়ক বনে যান গোলরক্ষক ইয়াসিন বুনো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com