মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন স্কালোনি ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, নতুন সমীকরণের আভাস সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই শূন্য, কোন নির্বাচন আগে হবে? রাজধানীর লেক দূষণমুক্ত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তরুণদের স্পেন নাকি রোনালদোর পর্তুগাল? কে হাসবে শেষ ষোলোর মহারণে! মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার বন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানের জন্য ২০টি শক্তিশালী সু-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত করল রাশিয়া এটাই আমার শেষ বিশ্বকাপ’—স্পেন ম্যাচের আগে রোনালদোর আবেগঘন ঘোষণা! মায়ের হাতের রান্না মানুষের এত প্রিয় হয় কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও নীতি বদলাবে না ইরান: গালিবাফ
মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে!

মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুই পেনাল্টি, এক লাল কার্ড আর টানটান উত্তেজনা ছাপিয়ে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১০ জনের দলে পরিণত হয়েও স্বাগতিক মেক্সিকোকে বিদায় করে নাটকীয় জয় তুলে নেয় থমাস টুখেলের শিষ্যরা।

ম্যাচের ৩৬তম মিনিটে বুকায়ো সাকার পাস থেকে জুড বেলিংহ্যামের চমৎকার হেডে লিড নেয় ইংল্যান্ড। এর দুই মিনিট পর হ্যারি কেইনের সঙ্গে ওয়ান-টু পাসে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। বিরতির ঠিক আগে জুলিয়ান কুইনোনেসের ভলিতে ব্যবধান কমায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার জারেল কোয়ানসা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবে ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন অধিনায়ক হ্যারি কেইন। ৬৯তম মিনিটে মেক্সিকোও পেনাল্টি পায় এবং রাউল হিমেনেসের স্পট কিকে স্কোরলাইন হয় ৩-২। ম্যাচের শেষদিকে স্বাগতিকরা অবিরাম চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দুর্দান্ত সেভ এবং ইংলিশ রক্ষণের দৃঢ়তায় জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com