মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন স্কালোনি ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, নতুন সমীকরণের আভাস সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই শূন্য, কোন নির্বাচন আগে হবে? রাজধানীর লেক দূষণমুক্ত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তরুণদের স্পেন নাকি রোনালদোর পর্তুগাল? কে হাসবে শেষ ষোলোর মহারণে! মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার বন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানের জন্য ২০টি শক্তিশালী সু-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত করল রাশিয়া এটাই আমার শেষ বিশ্বকাপ’—স্পেন ম্যাচের আগে রোনালদোর আবেগঘন ঘোষণা! মায়ের হাতের রান্না মানুষের এত প্রিয় হয় কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও নীতি বদলাবে না ইরান: গালিবাফ
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত নেইমারের!

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত নেইমারের!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন নেইমার জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেও দলের হার ঠেকাতে পারেননি তিনি। ব্রাজিলের ‘গ্লোভো টিভি’কে দেওয়া আবেগঘন সাক্ষাৎকারে নেইমার বলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। আমি চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”

কাকতালীয়ভাবে, ২০১০ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে দাঁড়িয়েই বিদায়ের বার্তা দিলেন সেলেসাওদের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বিদায় নিলে ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্টের দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে মাঠ ছাড়বেন তিনি। তবে হলুদ জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেও কোনো শিরোপা জিততে না পারা থিয়াগো সিলভার পর দ্বিতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড় হলেন তিনি। ১৬ বছরের ক্যারিয়ারে ২০১৩ সালের কনফেডারেশনস কাপ এবং ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণপদকই ব্রাজিলের হয়ে নেইমারের একমাত্র আন্তর্জাতিক সাফল্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com