বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা: কারাগারই হলো শেষ ঠিকানা। পুলিশের বুদ্ধির কাছে হার মানল চোরাকারবারিদের ‘হানিট্র্যাপ’ কৌশল! আটক ২। দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডব: বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৯ বছরের তরুণ কৃষকের কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার: শামা ওবায়েদ হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী
আট অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

আট অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের আট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীবন্দরের জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে; রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সামান্য তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
জনসাধারণকে সতর্ক থাকার এবং নদী পথে চলাচলরতদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com