রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র

নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ; সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ‘সেরা’-র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘Education OutLoud-Advocacy & Social Accountability (ASA)’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেরা-SERAA’ এবং ‘গণসাক্ষরতা অভিযান’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৮ জুলাই) নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।  নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।

স্বাগত বক্তব্যে সেরা-SERAA’র নির্বাহী পরিচালক এস.এম মজিবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় মাঠে চারা রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com