রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে ১০ জুলাই (শুক্রবার) সাড়ম্বরে অনুষ্ঠিত হলো স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা। কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি কোহিনূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতিকবি আব্দুল হাই সেলিম। প্রধান আলোচক হিসেবে কবি এনামূল হক পলাশ বলেন, চর্যাপদ থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত সকল ন্যায়সংগত লড়াই আমাদের সংস্কৃতির পথনির্দেশক। অন্যদিকে প্রধান অতিথি কবি পরাগ রিছিল তাঁর বক্তব্যে শুদ্ধ শিল্প চর্চার মাধ্যমে মানুষের মুক্তির পথ খোঁজার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া এবং আলোচক হিসেবে ছিলেন কবি মোমেন এইচ। আলোচনা সভা শেষে কবি সমরেন্দ্র বিশ্বশর্ম্মা, জোনায়েদুল হক মারুফ ও আবুল হাশেম বয়াতীসহ স্থানীয় কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com