শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
প্রাথমিক শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান শেষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবার উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া, সংস্কৃতি, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশজুড়ে স্কুল পর্যায়ের ২ কোটি১৮ লাখের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন ধাপে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে সেরা ব্যক্তি ও দুটি ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com