শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন চূড়ান্ত উত্তেজনায়। ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পা রাখলেও, দল বিদায় নিলেও গোল্ডেন বুটের দৌড় থেকে ছিটকে যাননি ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার সুযোগ রয়েছে তাঁর। এই মুহূর্তে ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তবে মেসির সামনে এখনো সেমিফাইনালসহ দুটি ম্যাচ বাকি, যেখানে এমবাপের ম্যাচ মাত্র একটি।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট যৌথভাবে দেওয়া হয় না। গোলসংখ্যা সমান হলে তিনটি টাইব্রেকার মানদণ্ডে বিজয়ী নির্ধারণ করা হয়:
১. অ্যাসিস্ট : এই সূচকে ৩টি অ্যাসিস্ট নিয়ে এগিয়ে আছেন এমবাপে, মেসির অ্যাসিস্ট ২টি।
২. খেলার সময় : গোল ও অ্যাসিস্ট সমান হলে, যে ফুটবলার মাঠে কম সময় খেলেছেন তিনি বিজয়ী হবেন।
৩. ওপেন প্লে গোল : পেনাল্টি ছাড়া গোল করার ক্ষেত্রে মেসি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন, কারণ তিনি আসরে দুটি পেনাল্টি মিস করেছেন (অস্ট্রিয়া ও মিশরের বিরুদ্ধে)। অন্যদিকে এমবাপে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে ১টি গোল করেছেন।
গোল্ডেন বুটের শীর্ষ লড়াই:
লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল (ম্যাচ বাকি ২টি)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ৮ গোল (ম্যাচ বাকি ১টি)
আর্লিং হালান্ড (নরওয়ে) — ৭ গোল (দল বিদায় নিয়েছে)
হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল
জুড বেলিংহাম (ইংল্যান্ড) — ৬ গোল
বাকি ম্যাচগুলোর পারফরম্যান্স এবং এই তিন কঠিন সমীকরণেই নির্ধারণ হবে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার ভাগ্য।