শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোনায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত শ্রদ্ধা আর ভালোবাসায় নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস, চঞ্চলের ট্রোল থেকে পূর্ণিমা-নাদিয়ার গর্জন! অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ বছর পর কি ইতিহাস ফেরাবে স্পেন? ২০১০-এর ছায়ায় ফাইনালে ‘লা রোজা’! উত্তাল বেলুচিস্তান, আবারও কী ভেঙে যাচ্ছে পাকিস্তান? ৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হিরো মেসি! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা
লংমার্চ নিয়ে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

লংমার্চ নিয়ে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আজ বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্স ল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা পরে স্বাভাবিক হতে শুরু করে। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরের পর শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করেন। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, এর ফলে ওই এলাকাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের একই ধরণের আন্দোলনের কারণে তীব্র যানজট ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com