সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর ট্রাকের চালক ও সহকারীকে (হেলপার) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ইসবপুর এলাকার পালেরঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক রোমন মিয়া (৩৪) নেত্রকোনার মদন উপজেলার হাসকুরি গ্রামের সবুজ মিয়ার ছেলে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান চালক রোমন। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন কেটে তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাক দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com