শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭

ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশটির সেতু, বিমানবন্দর ও আবাসিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হরমোজগান প্রদেশের বান্দার-ই-খামির সেতুতে হামলায় ৭ জন নিহত ও ৯ জন আহত হন। এছাড়া বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় পৃথক হামলায় আরও ৭ জন আহত হয়েছেন। মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ও ইরানশাহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের হামিদিয়েহ এলাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানকে জবাবদিহির আওতায় আনতে টানা ষষ্ঠ রাতে এ অভিযান চালানো হলো। যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে উপকূলীয় নজরদারি, আকাশ প্রতিরক্ষা ও সামরিক অবকাঠামোসহ ডজনখানেক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা হয়েছে।

গত জুনে দুই দেশের মধ্যে শান্তি সমঝোতা সই হলেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আবার তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান আলোচনায় না এলে আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আরও বড় পরিসরে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com