শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফিফা ২০২৬ বিশ্বকাপ এখন অন্তিম লগ্নে। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মিলিয়ে বাকি মাত্র দুটি ম্যাচ। শিরোপা নির্ধারণের পাশাপাশি ফুটবলপ্রেমীদের চোখ এখন টুর্নামেন্টের ব্যক্তিগত সেরা পুরস্কারগুলোর দিকে। গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে আছেন, দেখে নেওয়া যাক একনজরে:

গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা):
এবার গোল্ডেন বুটের মূল লড়াই চলছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি করে। তবে ৪টি অ্যাসিস্ট নিয়ে এগিয়ে আছেন মেসি, এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি। ফাইনালে আর্জেন্টিনার এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের হয়ে দুজনেরই আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এছাড়া ৬টি করে গোল নিয়ে তালিকায় আছেন হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম ও উসমান দেম্বেলে।

গোল্ডেন বল (সেরা খেলোয়াড়):
ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বল জেতা ৩৯ বছর বয়সী লিওনেল মেসি এবারও এই দৌড়ে শীর্ষে রয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সাংবাদিক ও ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভোটে নির্বাচিত হবেন টুর্নামেন্টের সেরা এই ফুটবলার।

গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক):
আসরে প্রভাব, গুরুত্বপূর্ণ সেভ ও ক্লিন শিটের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এছাড়া প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল এবং মরক্কোর ইয়াসিন বুনো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com