শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মার্কিন সামরিক বিমানে হামলার দাবি ইরানের

মার্কিন সামরিক বিমানে হামলার দাবি ইরানের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জর্ডানে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান । মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে জর্ডানের সামরিক বাহিনী তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কয়েক ঘণ্টার মাথায় এই ঘটনা ঘটল।

শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, তারা বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী ও যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও অনেক বিমানের গুরুতর ক্ষতি করেছে । একই সঙ্গে জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা মার্কিন স্বার্থে আঘাত হানার আহ্বান জানিয়েছে আইআরজিসি।

এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানশাহরে ইরানি সেনা হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ার আল-তানফে অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে এই হামলার বিষয়ে সিরীয় সরকার বা মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে, সিরিয়া, জর্ডান ও ইরাকের ত্রি-সীমান্ত সংযোগস্থলে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে তারা সম্পূর্ণ সেনা প্রত্যাহার করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com