শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার এই লড়াইয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার অনন্য সুযোগ। ৩৯ বছর ২৫ দিন বয়সে ফাইনালে মাঠে নেমে তিনি গোলরক্ষক বাদে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হওয়ার রেকর্ড গড়বেন।
আর্জেন্টিনাকে রেকর্ড ৩টি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়ে মেসি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের কাফুর রেকর্ড, ছাড়িয়ে যাবেন ডিয়েগো ম্যারাডোনাকে। ফাইনালে জয় পেলে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিনি।
ফাইনালে ১টি গোল করলেই মেসি হবেন বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা এবং এক আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ভাঙবেন। ২ গোল করলে ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক ছোঁবেন এবং এমবাপ্পের সাথে যৌথভাবে ফাইনালে সর্বোচ্চ ৪ গোলের মালিক হবেন। আর হ্যাটট্রিক করলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড। এছাড়া ২০০২ সালে ব্রাজিলের রোনালদোর করা এক আসরে ৮ গোলের রেকর্ড ভেঙে দলকে ট্রফি জেতানোর সুযোগও থাকছে এই মহাতারকার সামনে।